
ভোলার বোরহানউদ্দিন থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ও শীর্ষ ডাকাত সর্দার সোহেল রানা (৩৫) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ভোলা ক্যাম্পের আভিযানিক দল।
গত (১১ নভেম্বর ২০২৬ ইং) রাতে ভোলার দুলারহাট থানাধীন দুলারহাট বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সর্দার সোহেল রানা ভোলা জেলার দুলারহাট থানাধীন ফরিদাবাদ এলাকার বাসিন্দ।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোহেল রানা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম ও চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ডাকাতির অভিযোগে মামলা রয়েছে। ঘটনার পর থেকে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিল এবং বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। এসআরবি-৮ ভোলা ক্যাম্পের একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দুলারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে এসআরবি’র অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।