1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিন বড়মানিকায় জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিন বড়মানিকায় জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিন বড়মানিকায় জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৪৬ বার পঠিত
Spread the love

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে জেলেদের মধ্যে জেলে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ২৮ মে রোজ ( বুধবার) সকাল থেকে ইউনিয়ন পরিষদ ভবনে কার্ডধারী জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হয়৷ মৎস্য অধিদপ্তর কর্তৃক এপ্রিল ও মে দুই মাসের বরাদ্দকৃত জেলেদের জন্য ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। বড়মানিকা ইউনিয়নে মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৩ হাজার ৭ শত ১১ জন রয়েছে। তার মধ্যে ২ হাজার ১ শত জেলের নামে চাল বরাদ্দ এসেছে। বরাদ্দকৃত জেলেদের চাল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান , বড়মানিকা ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও ট্যাগ অফিসার ননী গোপাল বাড়ৈ, বড়মানিকা ইউপি প্রশাসক মোঃ কালিমুল্যাহসহ বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন। সঠিক কার্ডধারী জেলেরা চাল পেয়ে প্রশাসন ও চেয়ারম্যানকে ধন্যবাদ জানান অসহায় জেলেরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন