1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিন মির্জাকালু নৌ পুলিশের অভিযানে ১ লক্ষ গলদা চিংড়ির রেণু উদ্ধার" মেঘনায় অবমুক্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিন মির্জাকালু নৌ পুলিশের অভিযানে ১ লক্ষ গলদা চিংড়ির রেণু উদ্ধার" মেঘনায় অবমুক্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিন মির্জাকালু নৌ পুলিশের অভিযানে ১ লক্ষ গলদা চিংড়ির রেণু উদ্ধার” মেঘনায় অবমুক্ত

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৩৮ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু নৌ পুলিশের অভিযানে ১ লক্ষ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন বাকের খাল নামক মাছঘাট এলাকার শাহাবুদ্দিন মেম্বারের মাছের গদিঘর থেকে এসব রেণু পোনা উদ্ধার করা হয়। একই সাথে ওই গদিঘর থেকে ২০ হাজার বর্গফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করেন নৌ পুলিশ। (৩০ জুন)রবিবার রাত ১১ টায় মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ মোশারফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রেণু পোনা উদ্ধার ও কারেন্ট জাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত গলদা চিংড়ির রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে ওসি সৈয়দ মোশারফ হোসেনের যোগদানের পর থেকে মেঘনা নদীতে কোন ডাকাতির খবর পাওয়া যায়নি। ফলে নির্বিঘ্নে মাছ শিকার করছেন জেলেরা। নৌ পুলিশ ফাঁড়িতে পুলিশের নিজস্ব দ্রুতগতির জলযান (স্পিডবোট) থাকায় ওসির ভয়ে আতঙ্কে রয়েছেন জলদস্য বাহিনী। নৌ পুলিশের প্রশংসায় জেলে পল্লিগুলো।

মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ মোশারফ হোসেন জানান, মেঘনা নদীতে জলদস্যুসহ সকল অপরাধী ও অবৈধ কারেন্ট জাল, বিহুন্দি জাল, পাই জাল, খুটি জাল, মশারী জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। একই সাথে জেলেদের নিরাপত্তায় আমাদের টহল অভিযান চলমান রয়েছে। তবে জলদস্যুদের সাথে কোন আপোষ নয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন