1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় আগুনে ৬ টি দোকান পুড়ে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় আগুনে ৬ টি দোকান পুড়ে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় আগুনে ৬ টি দোকান পুড়ে ছাই

মো.সবুজ,ভোলা
  • প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত
Spread the love
মো.সবুজ,ভোলা
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।বৈদ্যুতিক সর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার  (২২ নভেম্বর) রাত ২ টার দিকে ভেদুরিয়ার বান্দেরপাড় নামক বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,রাতে দোকান বন্ধ করে ঘুমাতে গিয়েছিলেন।রাত আনুমানিক ২ টার সময় স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনদের ডাকতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের দোকান গুলোতে। এতে অন্তত ৬টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। ব্যবসায়ীরা দাবী করছেন তাদের  ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মো.ফারুক হোসেন সিকদার জানান,ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে আগুনের সুত্র পাত হতে পারে, ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ৫ লক্ষ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন