1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভোলায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে সংবর্ধনা

ইব্রাহিম আকতার আকাশ
  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৩ বার পঠিত
Spread the love

ইব্রাহিম আকতার আকাশ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নব-নির্বাচিত মানবাধিকার সম্পাদক মো. নাকিবুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ভোলা জেলা ছাত্রদল।
আজ দুপুর ২টায় ইলিশা লঞ্চঘাটে জেলা ছাত্রদলের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় কেন্দ্রীয় এই নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।
এসময় জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, নির্বাহী সদস্য মহসিন সবুজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, সদস্য সচিব ফজলুর রহমান ছোটনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতশত নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রদলের এ নেতা জেলা ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। সরকার দেশের মানুষকে জিম্মি করে নির্যাতন করে আসছে। স্বাধীন দেশের সার্বভৌমত্ব হনন করছে। বিএনপি ক্ষমতায় এলে এসবের সঠিক জবাব দিবে।
আসছে ১০ ডিসেম্বরের সম্মেলনের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ১০ ডিসেম্বর যে সম্মেলন হবে, সেই সম্মেলনের মাধ্যমে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে জবাব দেওয়া হবে। এই প্যাসিস সরকারের পতনের জন্য ছাত্রদলসহ বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পরে নেতাকর্মীরা কেন্দ্রীয় এ নেতাকে মোটরসাইকেল শোডাউনে বরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন