1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় তেলের ঝাঁজে নাকাল মেঘনার জেলেরা, নদী দূষণের আশঙ্কা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় তেলের ঝাঁজে নাকাল মেঘনার জেলেরা, নদী দূষণের আশঙ্কা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভোলায় তেলের ঝাঁজে নাকাল মেঘনার জেলেরা, নদী দূষণের আশঙ্কা

ইব্রাহীম আকতার আকাশ 
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত
Spread the love

ইব্রাহীম আকতার আকাশ 

ভোলার মেঘনা নদীতে ১১ লাখ লিটার তেল নিয়ে জাহাজ ডুবির দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ‘নন্দিনী-২’ উদ্ধার করা সম্ভব হয়নি। ভোলার মেঘনা নদীতে তুলাতুলি এলাকায় রোববার এ জাহাজ ডুবির ঘটনা ঘটে। এরইমধ্যে পানির ওপর থকথক করছে তেলের আস্তর। নদীতে মাছ শিকার করতে পারছে না জেলেরা। তেলের ঝাঁজে নাকাল হয়ে পড়েছেন তাঁরা । মেঘনার তীরবর্তী এলাকার বাসিন্দারা আজ দুইদিন যাবত মেঘনার পানি ব্যবহার করছেন না। রয়েছে নদী দূষণের আশঙ্কা।

ঘটনার পর থেকে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর পর্যন্ত এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি বিআইডব্লিউটিএ, একটি পেট্রোবাংলা অপরটি গঠন করেছে পদ্মা ওয়েল কোম্পানি। এ তিন তদন্ত কমিটি নিদিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

মেঘনা নদীতে মাছ শিকার করতে আসা জেলে মো. রুবেল জানান, গত দুইদিন ধরে তেলের ঝাঁজালো গন্ধের কারণে তিনি মেঘনা নদীতে মাছ শিকার করতে পারছেন না। বাধ্য হয়ে তাকে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করতে হচ্ছে।

তুলাতলি মেঘনা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা মো. রাকিবুল ইসলাম বলেন, তিনি সবসময়ই মেঘনা নদীতে গোসল করতেন। কিন্তু আজ দুইদিন ধরে তিনি নদীতে গোসল করতে পারছেন না।

বিআইডব্লিউটিএর নৌ-সংরক্ষণ পরিচালক ও পরিচালন বিভাগের মো. শাহাজাহান জানান, চাঁদপুর থেকে তাদের একটি বার্জ্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেটি ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।রোববার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি ইলিশ বাড়ি পর্যটনকেন্দ্র সংলগ্ন মেঘনা নদীতে পিছন দিক থেকে একটি মালবাহী জাহাজের ধাক্কায় ছিদ্র হয়ে পানি প্রবেশ করে ডুবে যায় ‘সাগর নন্দিনী-২’ নামে তেল বোঝাই জাহাজটি। জাহাজটির স্টাফরা জানিয়েছেন, শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড নিয়ে চাঁদপুরের ৫ নম্বর ঘাটে পদ্মা ডিপোর উদ্দেশে ১৩ জন স্টাফসহ রওনা হয়েছিল জাহাজটি। ডুবে যাওয়া জাহাজের সব স্টাফকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন