1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় প্রজনন স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় প্রজনন স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় প্রজনন স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইব্রাহিম আকতার আকাশ, ভোলা
  • প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৬ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ, ভোলা
ভোলায় ইউনিয়ন পর্যায়ে কৈশোর, যুববান্ধব প্রজনন স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তিযোদ্ধা কর্নারে শিবপুর ও কাচিয়া ইউনিয়নের ইউনিয়ন শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য, ইউনিয়ন এর স্বাস্থ্য সেবাদানকারীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই ( আর এইচ আর এন-২) প্রকল্পের সহযোগীতায় এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  ভোলা জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার  মো: আবু  সাইদ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা প্রেস ক্লাব সম্পাদক অভিতাভ রায় অপু, কাচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, শিবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজীব আহম্মেদ, শিবপুর ইউনিয়নের সচিব রিয়াজ উদ্দিন প্রমুখ।
এসময় সভার আলোচনায় অংশ নেয়  শিবপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক  মো: মাহাবুবুর রহমান,অব. এফপিআই শফিকুল ইসলাম ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু। অনুষ্ঠানের সঞ্চালনা করে তারুণ্যের কন্ঠস্বরের ভোলা জেলার সম্মনয়কারী আব্দুল্লাহ নোমান।
এসময় বক্তরা বলেন,কিশোর-কিশোরী,তরুণ ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সচেতনতায় কাজ করছে ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম।এ প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন লক্ষ্য অর্জনে গুররুত্বপূর্ণ অবদান রাখছে।
এসময় বক্তরা আরো বলেন,প্রাপ্তবয়স্কদের অভিজ্ঞতা রয়েছে,তরুণদের রয়েছে কাজ করার শক্তি।এই দুই মিলিয়ে সমাজকে পরিবর্তন করতে  সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন