1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় র‍্যাবের অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আলতু মাতব্বরকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় র‍্যাবের অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আলতু মাতব্বরকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় র‍্যাবের অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আলতু মাতব্বরকে আটক

মো.সবুজ,ভোলা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত
Spread the love
মো.সবুজ,ভোলা
ভোলার আলোচিত কুখ্যাত ডাকাত ও ১৩টি মামলার আসামি এবং আলতু বাহিনীর প্রধান আলতাফ হোসেন ওরফে আলতু মাতব্বরকে আটক করেছে র‍্যাব-৮।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৬ টায়  ভোলাগামী যাত্রীবাহি লঞ্চ এমভি ভোলা থেকে তাকে আটক করা হয়।
র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটক আলতু ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মধ্য বাপ্তা গ্রামের মৃত আকরাম আলী ওরফে কালাই মাতব্বর এর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা জেলার কুখ্যাত জলদস্যু ও সন্ত্রাস আলতাফ হোসেন মাতব্বর ওরফে আলতু ডাকাতকে মঙ্গলবার ভোরে ভোলাগামী লঞ্চ এমভি ভোলা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
এরমধ্যে ভোলা সদর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও গুরুতর জখমসহ ৬টি, লক্ষীপুর সদর থানায় হত্যা, চুরি ও চাঁদাবাজিসহ ৩টি, লক্ষীপুরের রায়পুর থানায় চাঁদাবাজি ও গুরুতর জখম ২টি এবং বরিশালের হিজলা থানায় গুরুতর জখমসহ দ্রুত বিচার আইনে ২টি মামলা রয়েছে।
আলতু বাহিনীর সন্ত্রাসী হামলায় দীর্ঘ প্রায় ১০ বছর যাবত ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে ভোলার চরের অসংখ্য পরিবার। সন্ত্রাসী এমন কর্মকাণ্ডে মধ্যযুগী বর্বরতাকেও হার মানিয়েছে। কোটি টাকার অধিক মূল্যের গবাদি পশু লুটপাটের পরও আন্তঃজেলার ডাকাত চক্রটি শতশত একর জমির পাকা ধান কেটে নিয়ে অসংখ্য নিরীহ পরিবারকে উৎখাত করার চূড়ান্ত নীল নকশা বাস্তবায়ন করেছে। অসহায় চরের বাসিন্দাদের চাঁদা না দেওয়ায় মারধর, গুরুতর জখম, নির্যাতন ও হুমকিসহ নানা ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
এসকল জঘন্যতম অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাহিরে থেকে বহুদিন যাবত আলতু বাহিনী দেশের বিভিন্ন জায়গায় পলাতক থেকে তাদের সন্ত্রাসীমূলক কার্যক্রম চলমান রেখেছিল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন