1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় সিএনজি চালকদের শর্ত শিথিলের দাবীতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় সিএনজি চালকদের শর্ত শিথিলের দাবীতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় সিএনজি চালকদের শর্ত শিথিলের দাবীতে মানববন্ধন

মো. সবুজ, ভোলা:
  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯০ বার পঠিত
Spread the love
মো. সবুজ, ভোলা:
ভোলায়  সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকদের উপর জেলা প্রশাসনের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল করেছে জেলা সিএনজি অটোরিকশা চালক ও শ্রমিকরা।
সোমবার (১২ মে) দুপুর ১টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
জানা গেছে, বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালদের মধ্যে হাতাহাতির ঘটনায় গেলো ৬ মে বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সমাঝোতা বৈঠক হয়। সেখানে সিএনজি অটোরিকশাকে ভোলার পরানগঞ্জ বাজার থেকে ইলিশা লঞ্চ ঘাট পযন্ত মহাসড়ক বিবেচনা করে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়াও সিএনজি অটোরিকশার চালকের সিটে যাত্রী উঠানো নিষেধ করা হয়।
জেলা সিএনজি মালিক ও চালক সমন্বয় পরিষদের সভাপতি মো. মাকসুদুর রহমান জানান, গেল সমঝোতা বৈঠকে জেলা প্রশাসন  থেকে আমাদের যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে তাতে আমাদের সিএনজি অটোরিকশা চালকদের দুর্ভোগ বেড়েছে। সঠিক গন্তব্য যেতে বা পেড়ে যাত্রী সংকট হচ্ছে, এতে চালকরা না ভাড়া পাচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পরেছেন সিএনজি অটোরিকশা চালক ও শ্রমিকরা। জেলা প্রশাসনের দেওয়া শর্ত শিথিলের দাবী আমাদের আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। এছাড়াও তাদের দাবী মেনে নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতিও অনুরোধ জানান তিনি।
কয়েকজন সিএনজি অটোরিকশা চালক বলেন, আজ ১০দিন আমাদের গাড়ি চলছে না। আমরা খুব কষ্টের মধ্যে দিন পার করছি। বাস শ্রমিকরা আমাদের উপর ঝুলুম করছে। সারাদেশে সিএনজি অটোরিকশা নির্বিঘ্নে চললেও ভোলায় কেন এতো বৈষম্য? আমরা এই বৈষম্য চাই না। আমরা বিগত দিনেও স্বৈরাচারী আচরনের শিকার হয়েছি। এখনো আমাদের এই ক্ষুদ্র সিএনজি অটোরিকশার উপর এতো এতো শর্ত দেওয়া হচ্ছে যা বৈষম্য।
তারা আরো বলেন, পূর্বের ন্যায় ভোলার সকল সড়কে আমাদের সিএনজি অটোরিকশা চলাচল করতে দিতে হবে। আমাদের গাড়িতে ৫ জন যাত্রী নেওয়ার অনুমতি দিতে হবে। অন্যথায় সিএনজি চালকরা না খেয়ে মারা যাবে। এছাড়াও  আমাদের দাবী না মানা পযন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করবো।
এর আগে সকালে ভোলা সরকারি স্কুল মাঠে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করেন। এরপর জেলা সিএনজি অটোরিকশা  মালিক সমিতির ব্যানারে কয়েকশত সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন