1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলার জেলার মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশের আকাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলার জেলার মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশের আকাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলার জেলার মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশের আকাল

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২০০ বার পঠিত
Spread the love

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে নেমে কাঙ্খিত ইলিশ পাচ্ছেনা দ্বীপ জেলা ভোলার  জেলেরা, চরম হতাশা ও অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে।

চলছে ইলিশের আকাল। নদীতে যাওয়া বন্ধ করে দিয়েছে অনেক জেলে। গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস ইলিশের অভয়াশ্রম ভোলার ইলিশা থেকে চরপিয়ালের ৯০ কিলোমিটার, ভেদুরিয়া থেকে চর রুস্তম ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ স্বীকারে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা শেষে ৩০ এপ্রিল মধ্যরাত থেকে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে নদীতে নামে ভোলার জেলেরা। কিন্তু নদীতে নেমে মাছ না পাওয়ায় হতাশ তারা, যে মাছ পায় তা বিক্রি করে তেল খরচই উঠছে না।

ভোলার তুলাতুলি ও ভোলার খাল মাছঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায় শুনশান নীরবতা মাছঘাটগুলোতে। নেই জেলে, পাইকার, আড়তদারদের হাকডাক। অনেকটা অলস সময় পার করছেন ইলিশের সাথে সম্পৃক্তরা।
বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর মাছ ঘাটের চিত্র একই রকম।

তুলাতুলি এলাকার জেলে মুছা মাঝি বলেন, ৬ জন মাঝিমাল্লা নিয়ে নদীতে গেছি ইলিশ মাছ ধরতে। নদীতে ২ বার জাল ফেলে ১ হাজার ৯ শ’ টাকার মাছ পাইছি। তেলের টাকা দিয়ে ভাগে ২শ’ টাকা করে পরছে। হতাশা নিয়ে তিনি আরো বলেন, কিভাবে কি করবো বুঝতেছিনা। তার মতো একই অবস্থা ভোলার বেশিরভাগ জেলের।
তুলাতুলির অপর জেলে আবু বলেন, এনজিও থেকে লোন নিয়ে জাল আর নৌকা বানিয়েছি। এখন নদীতে গিয়ে আশানুরূপ মাছ পাইনা, যা পাই তা বিক্রি করলে নিজেদের খরচই চলেনা। এনজিওর কিস্তি দিবো কিভাবে ? এনজিও ওয়ালারা বাড়িতে গিয়ে বসে থাকে কিস্তির টাকার জন্য।

ভোলার খালের জেলে সহিজল বলেন, অভিযানের সময় ধার-দেনা করে চলছি। অভিযান শেষ হইছে আশা করছি নদীতে গিয়ে বড় বড় মাছ পামু। সেই মাছ বিক্রি করে বিগত দিনের ধার-দেনা শোধ করমু, কিন্তু অভিযানের পরে এখন নদীতে গিয়ে মাছ পাইনা।

তুলাতুলি মাছঘাটের আড়ৎদার মো: মঞ্জু বলেন, ঢাকা, যশোর, খুলনার মোকাম থেকে দাদন এনে জেলেদের দিয়েছি, জেলেরা নদীতে মাছ আশানুরূপ মাছ পাচ্ছেনা, আমরাও মোকামে মাছ সরবরাহ করতে পারছিনা। মোকামের খুব চাপে আছি।

ইলিশ সম্পদসহ মাছের অভয়াশ্রমে ২ মাসের অভিযান শতভাগ সফল হয়েছে। এতে মাছের উৎপাদন বাড়বে বলে দাবি করছেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ। তিনি বলেন, নদীতে মাছ কম হওয়ার কারণ হলো পর্যাপ্ত বৃস্টিপাত না হওয়া। তবে জুনের দিকে ইলিশসহ সকল ধরনের মাছ প্রচুর পরিমানে ধরা পড়বে বলেও আশাবাদী তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন