1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে ইউরিয়া সার জব্দ। বৈধ ভাবে বিক্রির দাবী ডিলারের। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে ইউরিয়া সার জব্দ। বৈধ ভাবে বিক্রির দাবী ডিলারের। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে ইউরিয়া সার জব্দ। বৈধ ভাবে বিক্রির দাবী ডিলারের।

রফিক সাদী
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে পাচার সন্দেহে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করা হয়েছে। উপজেলার চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারের খাল থেকে ১৬০ বস্তা (৮ হাজার কেজি) সার ষ্টেলবডি ট্রলারসহ আটক করা হয়।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তবে বিসিআইসি সার ডিলার বৈধভাবে কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করার দাবী করেন।

কোস্ট গার্ডে কর্মকর্তা বলেন, ভোলার তজুমুদ্দিন থানাধীন চরমোজাম্মেল মুক্তিযুদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার সন্দেহে বহনকৃত প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সারসহ ১ টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। এসময়, বহনকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল ও স্টিল বডি ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বিসিআইসি সার ডিলার মোশাররফ হোসেন দুলাল জানান, ৪ সেপ্টেম্বর তারিখে চরমোজাম্মেল এর কয়েকজন ব্যবসায়ীর কাছে প্রায় ২০০ বস্তা সার বিক্রি করা হয়েছে। তারা একত্রিত হয়ে একসাথে সার গুলো একটি স্টীলবডি বোট দিয়ে বহন করছিল। চরের মুক্তিযোদ্ধা বাজারের ঘাট থেকে কোস্টগার্ড জব্দ করেন। যার ক্যাশমেমো সংরক্ষিত আছে। তবে কোস্ট গার্ড দেখে শ্রমিকরা ভয়ে পালিয়ে গিয়েছিল।

উপজেলা কৃষি অফিসার মোঃ ইব্রাহিম জানান, উপজেলায় পাঁচজন বিসিআইসি সার ডিলার রয়েছে। জব্দকৃত ১৬০ বস্তা ইউরিয়া সার মেসার্স মোশাররফ হোসেন এর নিকট থেকে চরের ১০/১২ জন বিক্রেতা ক্যাশম্যামোর মাধ্যমে ক্রয় করেন। পরিবহনের সুবিধার্থে তারা এক বোটে বহন করছিলেন। তারপরও এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ মনিটরিং অব্যাহত আছে। গাফেলতি পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন