1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পঠিত
Spread the love

ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ১০ দলীয় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী।

রবিবার ২৫ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় ভোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এক লিখিত বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বিবৃতিতে মোকফার উদ্দিন চৌধুরী বলেন, জোটের ঐক্য, সৌহার্দ্য ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থন জানিয়ে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, মাওলানা মুফতি ফজলুল করিম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলীর প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা এলডিপির সভাপতি মো. বশির আহমেদ বলেন, রাজনীতিতে ব্যক্তিগত প্রার্থিতার চেয়ে জোটের বৃহত্তর স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ। ১০ দলীয় জোটের ঐক্য অটুট রাখতে এলডিপি প্রার্থীর এই সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।
জেলা এলডিপি নেতারা মনে করছেন, এই সিদ্ধান্ত জোটের রাজনীতিকে আরও শক্তিশালী করবে এবং ভোলা–২ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন