1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কম্বল নিয়ে শীতার্তদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা টিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কম্বল নিয়ে শীতার্তদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা টিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কম্বল নিয়ে শীতার্তদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা টিম

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে সারা দেশের মতো ভোলার লালমোহন উপজেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমোহন উপজেলা টিম মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগের অংশ হিসেবে শনিবার দুপুরে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৫০জনের অধিক দরিদ্র ও শীতকষ্টে ভোগা মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে । কম্বল বিতরণ উপলক্ষ্যে লালমোহন উপজেলা রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা জানান, এই শীতে যাতে কোন অসহায় মানুষ কষ্ট না পায়, এজন্য আমরা এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি। সমাজের সবাইকে নিজেদের অবস্থান থেকে শীতার্তদের সহায়তা করার আহ্বান জানাই।

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমোহন উপজেলা টিমের ইয়ুথ লিডার ফরহাদ আহমেদ, ইয়ুথ লিডার জোনায়েদ আহমেদ, নাহিদ ফরাজি, আবু বকর, খাদিজা, রিক্তা সহ অন্যান্য সদস্যরা। তারা স্থানীয় অসহায়, বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী এবং দরিদ্র পরিবারকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। কম্বল পাওয়া একাধিক উপকারভোগী জানান, এতদিন শীতের কারণে রাতে ঠিকমত ঘুমাতে পারছিলাম না। আজকে রেড ক্রিসেন্টের কম্বল পেয়ে অনেক স্বস্তি অনুভব করছি। তাদের এই সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন