1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় অবৈধ জাল পুড়িয়ে বৈধ জাল বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় অবৈধ জাল পুড়িয়ে বৈধ জাল বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় অবৈধ জাল পুড়িয়ে বৈধ জাল বিতরন

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৪২৯ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর বাস্তবায়নে উপজেলা ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জহিরুল ইসলাম, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ক্লাস্টার অফিসার এম.এ সায়েম।
ত্রৈমাসিক সভা শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সমানে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি)কম্পোনেন্ট -৩ এর আওতায় পূর্ব চরযতিন ও দক্ষিন চরগোয়ালিয়া মৎস্যজীবী গ্রাম সমিতির (মডেল গ্রাম) এর ৩৪ জন সদস্যদের(জেলেদের) মাঝে অবৈধ জালের বিনিময়ে ৭ লক্ষ টাকার জাল,প্লুট,বট,ইটসহ বৈধ জাল বিতরন করা হয়েছে। বৈধ জাল বিতরনের পর ৯০ কেজি অবৈধ জাল আগুন দিয়ে জনসম্মুখে ফুঁড়ানো হয়েছে। বৈধ জাল বিতরন, ত্রৈমাসিক সভায় ও অবৈধ জাল ফুঁড়ানোর সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আহসান তাওহীদ,সমবায় অফিসার মোঃ নাছির উদ্দিন, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ ছালাহউদ্দিন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)ক্লাস্টার অফিসার সিএফ কালার্বাদ মন্ডল,জাকির হোসেন,আরাফাত হোসেন ও ডিইও আখতারুজ্জামানসহ কোষ্টগার্ড সদস্যবৃন্দ,সরকারী দাপ্তরিক প্রধানগন, এনজিও প্রতিনিধি,স্থানীয় জনপতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন