1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ইউএনও এর সহযোগীতায় প্রতিবন্ধী সালাউদ্দিন পেলেন হুইল চেয়ার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ইউএনও এর সহযোগীতায় প্রতিবন্ধী সালাউদ্দিন পেলেন হুইল চেয়ার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় ইউএনও এর সহযোগীতায় প্রতিবন্ধী সালাউদ্দিন পেলেন হুইল চেয়ার

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৭৫ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন, মনপুরা

গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর মনপুরা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধী মোঃ সালাউদ্দিন (৪৫) এর মাঝে নতুন একটি হুইল চেয়ার বিতরন করেন।

বুধবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার বাসভবনের সামনে এই হুইল চেয়ার বিতরন করা হয়। উপজেলা সমাজসেব অধিধপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী সালাউদ্দিনের হাতে নতুন হুইল চেয়ার তুলে দেন ইউএনও।
হুইল চেয়ার বিতরনের সময় উপস্থিত ছিলেন সমাজসেব অফিসের ফিল্ড সুপার ভাইজার মোঃ শাহ আলম,মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন,সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম,মোঃ সীমান্ত হেলাল,সোহাগ মাহমুদ সৈকত।

প্রতিবন্ধী সালাউদ্দিনের জীবন কাটে দুঃখ কষ্টে এই শিরোনামে বিভিন্ন অনলাইন সংবাদ প্রকাশ হলে সংবাদটি নজরে আসে ইউএনও জহিরুল ইসলাম এর। পরে তিনি সংবাদ প্রতিবেদক মোঃ ছালাহউদ্দিন এর কাছে বিস্তারিত তথ্য জানেন প্রতিবন্ধীর। তখন তিনি প্রতিবন্ধীর জন্য একটি নতুন হুইল চেয়ার দেওয়ার ঘোষনা করেন। এছাড়াও ইউএনও প্রতিবন্ধীর জন্য প্রধানমন্ত্রীর উপহার (ঘর) দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান।

প্রতিবন্ধী সালাউদ্দিন স্ত্রীসহ ৪ মেয়ে ১ ছেলে নিয়ে অন্যের বাড়ীতে কোনমতে দুচালা টিনের ঘর উঠিয়ে বসবাস করেন। আয় রোজকার করার মত তার কোন উপযুক্ত ছেলে বা মেয়ে নেই। প্রতিদিন হুইল চেয়ারে বসে মেয়ে খাদিজা (৮) কে নিয়ে মানুষের কাছে কাছে গিয়ে ভিক্ষা করে যা পান তা দিয়ে কোন মতে সংসার চালান তিনি। তার জীবন কাটে দুঃখ কষ্টের মধ্য দিয়ে। পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছেন তিনি।

চেয়ার পেয়ে খুব খুশি প্রতিবন্ধী সালাউদ্দিন। তিনি চেয়ারে বসে আল্লাহর কাছে দোয়া করেন। তার দুচোখে যেন হাসির ঝিলিক।

অসহায় প্রতিবন্ধী সালাউদ্দিনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম বলেন, আজ আমি সত্যি আনন্দিত। আমি সঠিক ব্যাক্তির হাতে হুইল চেয়ার তুলে দিতে পেরেছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর তার জন্য বরাদ্ধ দিব।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন