
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
ভোলার মনপুরায় ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ও বাহিরের ময়লা আর্বজনা পরিস্কার করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদলের নেতা-কর্মীরা।
শনিবার দুপুর ১ টায় উপজেলা সদর ৫০ শয্যা হাসপাতালে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এই সময় উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম ও সিনিয়র সহসভাপতি মোঃ কামালউদ্দিন এর নেতৃত্বে অর্ধাশতাধিক নেতাকর্মী অংশগ্রহন করে। অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোঃ ইলিয়াছ, যুবদল নেতা নাছির ও মহিউদ্দিন সহ অন্যান্যরা।
এই ব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা জানান, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এর নির্দেশে যুবদল নেতারা হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করে। পুরো উপজেলার সকল জনসেবামূলক প্রতিষ্ঠানে যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে জানান তিনি।