1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায়সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায়সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায়সংবর্ধনা

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজ ও সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের উদ্যোগে ২০২৪ সালের এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মনোয়ারা বেগম মহিলা কলেজ হল রুমে ও সকাল ১১টায় সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ হল রুমে পৃথক পৃথকভাবে এইচ.এস.সি পরিক্ষার্থীদৈর বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম। ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আলীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আ’লীগ সহসভাপতি মোঃ সেলিম মাষ্টার, তৈয়বুর রহমান ফারুক। মনোয়ারা বেগম মহিলা কলেজের বিদায়ী সংবর্ধন সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুল আলম শাহীন,আব্দুল হান্নান।

বিদায়ী সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন মনপুরা প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সহকারী শিক্ষকগন, স্থানীয় জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, অভিবাবকবৃন্দ, সাংবাদিক, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও অধ্যয়নরত সকল শিক্ষার্থীগন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন