1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ট্রলারসহ ৪ জেলে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ট্রলারসহ ৪ জেলে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ট্রলারসহ ৪ জেলে আটক

মোঃছালাহউদ্দিন,  মনপুরা 
  • প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯৭ বার পঠিত
Spread the love
মোঃছালাহউদ্দিন,  মনপুরা
ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মা ইলিশ শিকারের সময় দুই নৌকাসহ ৪ জেলেকে আটক করে মৎস্য অফিস ও কোস্টগার্ডের সদস্যরা। এই সময় জেলেদের শিকার করা ২০ কেজি মা ইলিশ হাজী ইব্রাহীম খলিল মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা সংলগ্ন মেঘনায় অভিযান চালিয়ে আটক করা হয়। পরে হাজিরহাট ল্যান্ডিং স্টেশনে জেলেদের কাছ থেকে জব্দকৃত ৭ লাখ টাকার জাল পুঁড়িয়ে ফেলা হয়।
পরে রাত সাড়ে ৯ টায় আটককৃত দুই ফিশিং ট্রলারসহ ৪ জেলে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব।
জরিমানা দেওয়া জেলেরা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা শাহিন (২১), ইউনুচ (৫৫) ও জাহাঙ্গীর মাঝি (৪৫), অপর জেলে বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ ছালাউদ্দিন (৩৫)।
এই ব্যাপারে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে দুইটি ট্রলার সহ ৪ জেলেকে আটক করা হয়। জেলেদের কাছ থেকে জব্দ করা ২০ কেজি মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। পাশাপাশি ট্রলারে থাকা ৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুঁড়িয়ে ফেলা হয়।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব জানান, আটককৃত জেলেদের ৬০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। জেলেদের ধরা মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন