1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরায় প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

আগামী ৯ই মার্চ অনুষ্ঠিত হবে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করতে উপজেলা নির্বাচন অফিস উদ্যোগে ২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে আচরন বিধিমালা প্রতিপালন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু গ্রহনযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থীদের নির্বাচনের সকল আচরন বিধি মেনে চলার জন্য ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধাান অতিথি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম, নবগঠিত ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত রির্টানিং অফিসার মঞ্জুর হোসেন খান, ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের রির্টানিং অফিসার অনিমেষ কুমার বসু ।

প্রধান অতিথি ও রির্টানিং অফিসারগন বলেন নির্বাচন কালীন কোন প্রার্থী যদি আচরন বিধি লংঘন করেন তাহলে নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে উপযুক্ত তথ্য প্রমান পেয়ে অভিযোগের সত্যতা প্রমানিত হলে তার প্রার্থীতা বাতিল করা হবে। সকলকে নির্বাচনের আচরন বিধি মেনে চলার জন্য নির্দেশ দেন। তারা আরও বলেন প্রতিদিন প্রত্যেক প্রার্থী দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারনা করতে পারবেন। কোন মিছিল , জনসভা ,পথ সভা করতে পারবেন না। শুধু মাত্র আইন শৃঙ্খলা বাহিনির কাছ থেকে অনুমতি নিয়ে উঠান বৈঠক করতে পারবেন। কেউ অন্য কেউর প্রচারনায় বাধা দিতে পারবেন না। সকলকে নির্বাচন কমিশনের আইন মেনে প্রচারনা করতে হবে। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে সকল ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহন করেছেন।

এব্যাপারে রির্টানিং অফিসার মঞ্জুর হোসেন খান ও অনিমেষ কুমার বসু বলেন, অবাধ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহন করেছেন। আচরন বিধি লংঘন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন