1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকারী সহ ৮ টি গরু ও মহিষের মৃত্যু হয় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকারী সহ ৮ টি গরু ও মহিষের মৃত্যু হয় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকারী সহ ৮ টি গরু ও মহিষের মৃত্যু হয়

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 
ভোলার মনপুরায় কাঁকড়া শিকারের সময় বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকারি মৃত্যুবরণ করে। এছাড়াও বজ্রপাতে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতের আঘাতে ৮ টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটে।
সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীর চরে কাঁকড়া শিকারের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে। এই সময় উপজেলার সর্বত্র আধাঘন্টা ব্যাপি বজ্রপাতে ৮ টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত কাঁকড়া শিকারি হলেন, উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের হিন্দু আবাসনের বাসিন্দা জীবন দাস(৫০)।
অপরদিকে বজ্রপাত পড়ে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ইয়াসিন ও জাকিরে ২ টি গরু, হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা জিয়া উদ্দিনের ৩ টি গরু, একই ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা শামসুদ্দিনের একটি মহিষ, কলাতলী ইউনিয়নের একটি মহিষের মৃত্যু হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকাড়ী ও গরু-মহিষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) ফজলে রাব্বি জানান, বজ্রপাত পড়ে একজনের মৃত্যুসহ গরু-মহিষের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন