1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় বেড়ীবাঁধ নির্মানের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় বেড়ীবাঁধ নির্মানের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় বেড়ীবাঁধ নির্মানের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা 
  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহউদ্দিন, মনপুরা 
ভোলার মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি ও পাউবোর  স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়  বাসিন্দারা । রোববার দুপুর ৩ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের  নূর উদ্দিন মার্কেট এলাকার মেঘনা নদী পাড়ে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা জানান, মনপুরায়  চলমান নতুন বাঁধ নির্মাণ কাজে পাউবো দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছে, নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার, জোরপূর্বক সাধারণ মানুষের জমিতে বাঁধ নির্মাণ ও কোন প্রকার ক্ষতিপূরণ না দেয়াসহ নানা ধরণের স্বেছাচারিতা করে আসছে। এর প্রতিবাদে মানববন্ধন করছেন স্থানীয়রা।
এতে বাঁধ নির্মান কাজের স্বার্থে আগামীতে বৃহত্তর কর্মসূচী দিবেন বলেও জানান মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা।
 বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল লিখিতভাবে নিম্নমানের কাজের প্রতিবাদ করেছে। একপর্যায়ে সাবেক ছাত্রদলনেতা রাশেদ পাউবোর কাজের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ঠিকাদরের শ্রমিকের হামলায় গত ১৯ মার্চ নিহত হন। কিন্তু রাশেদ হত্যা মামলায়ও কোন অগ্রগতি হয়নি। বরং রাশেদের পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শণ ও হয়রানী করে আসছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাশেদ হত্যার বিচার এবং বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন