1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় মহান বিজয় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় মহান বিজয় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় মহান বিজয় দিবস পালিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৮৭ বার পঠিত
Spread the love

মনপুরায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ পৃথক পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। বাঙ্গালী জাতির অহংকার আজকের এই দিন। জাতীয় জীবনে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত অবস্মরনীয় ও গৌরবজ্জল এই দিনে সৃষ্টি হয়েছে নতুন এক ইতিহাস,বিশ্বের মানচিত্রে জন্ম নিয়েছে একটি লাল সবুজ পতাকার দেশ বাংলাদেশ। জাতির এ মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষনে গভীর শ্রদ্ধাভরে স্মরন করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের।

মহান বিজয় দিবসের গৌরবকে সমুন্নত রাখতে জাতীয় কর্মসূচীর আলোকে উপজেলা প্রশাসন নিমোক্ত কর্মসূচী গ্রহণ করেছেন। সূর্যোদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনি মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন, সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন,শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগীতা, বাদ জুমায় সকল মসজিদ মন্দিরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ এবং সকল শিশু সদন ,এতিমখানা,ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন।

বিকাল ৪টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা। সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবর্ধনা সভার সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, ওসি মোঃ সাঈদ আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ ভুইয়া, ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, ২নং হাজীর হাট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার।

 

সংবর্ধনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করে বক্তব্য রাখবেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর। এছাড়া উপজেলা আ’লীগ পৃথক কর্মসূচীর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিজয় র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত করেন।

এই সময় উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সহসভাপতি একে এম শাহজাহান, আব্দুল লতিফ ভুইয়া,তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী,আব্দুল মান্নান মাষ্টার, যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, মোঃ অলিউল্যাহ কাজল, আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ কামাল, ফরহাদ হোসেন হাওলাদার,রুহুল আমিন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন,প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন,যুবলীগ সিনিয়র সহসভাপতি নিজামউদ্দিন হাওলাদার,সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ নিজামউদ্দিন মিয়া, সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি মোঃ শামসুউদ্দিন সাগর, সাধারন সম্পাদক মোঃ সুমন ফরাজী, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বারসহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিজয় দিবসের অনুষ্ঠানে মনপুরা সরকারী কলেজ অধ্যক্ষ মোঃ ইউসুফ হোসেন, হাজির হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও মোঃ মোছলেউদ্দিন, সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ কবির, হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর, মনপুরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন