1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২০৭ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যপূর্ন পরিবেশে ভোলার মনপুরা উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবস পালনে জাতীয় কর্মসূচীর আলোকে উপজেলা প্রশাসন নিমোক্ত কর্মসূচী গ্রহণ করেছেন। রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন, সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচঁকাওয়াজ পরিদর্শন, শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগীতা, সন্ধায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। বাদ জোহর সকল শিশু সদন ,এতিমখানা ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, সকল মসজিদ মন্দিরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, সহকারী ভুমি কমিশনার (দায়িত্ব প্রাপ্ত) আঃ মতিন, অফিসার ইনচার্জ মোঃ সাঈদ আহম্মেদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) শংকর তালুকদার, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়াসহ সকল সরকারী দাপ্তরিক প্রধানগন।

এছাড়াও আ’লীগ উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন মাধ্যমে জাতীয় কর্মসূচী পালন করেছেন আ’লীগ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী,সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন,সহসভাপতি আঃ মন্নান মাষ্টার,তৈয়বুর রহমান ফারুক, যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ফিরোজ, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন,শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মাতাব্বরসহ উপজেলা আ’লীগ নের্তৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন