1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় র‌্যারেব অভিযানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় র‌্যারেব অভিযানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় র‌্যারেব অভিযানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মোঃ ছালাহউদ্দিন,  মনপুরা 
  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০৩ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহউদ্দিন,  মনপুরা 
ভোলার মনপুরা উপজেলায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী মো. সাইদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।  গ্রেপ্তার সাইদুর রহমান উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
র‌্যাব জানায়, গত ২৫ জুন আসামী সাইদুর রহমান এক গৃহবধুকে (২৭) তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম মনপুরা থানায় আসামীর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। ঘটনার দিনই র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। নিবিড় তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর ২৯আগস্ট শনিবার দিবাগত রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার কাচিয়া ইউনিয়ন থেকে পলাতক অবস্থায় মামলার প্রধান আসামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী গৃহবধূ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার স্থানীয় মাইনুর বেগম নামের এক নারী কাজের কথা বলে ওই গৃহবধূকে তার ঘরে ডেকে নেয়। পরে তাকে ঘরে রেখে সে বাহিরে গেলে সাইদুর রহমান ওই ঘরে এসে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এসে সাইদুর রহমানকে আটক করে। পরবর্তীতে মাইনুর বেগম এসে বিষয়টি মিমাংশার কথা বলে সাইদুর রহমানকে ছেড়ে দেয়। এ ঘটনার তিন দিন পর ভুক্তভোগী নারী ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে গত ০৬জুলাই আদালত মনপুরা থানার ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরে মনপুরা থানায় ধর্ষক সাইদুর রহমান ও সহায়তাকারী মাইনুর বেগমকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে প্রধান আসামী সাইদুর রহমান পলাতক থেকে ভিকটিমকে বিভিন্ন লোকের মাধ্যমে হুমকি ধামকি দিয়ে আসছেন। এতে ভিকটিম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছেন বলেও জানায় ভুক্তভোগী।
ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই র‌্যাব বিষয়টি নিয়ে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। যার ফলে শনিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলা থেকে পলাতক অবস্থায় প্রধান আসামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করে। র‌্যাব সব সময় নারীর ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলার বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন