1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের পাঙ্গাস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের পাঙ্গাস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের পাঙ্গাস

মোঃছালাহউদ্দিন, মনপুরা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত
Spread the love

ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বিশাল এক পাঙ্গাস মাছ। নিলামে মাছটি এক হাজার তিনশত চল্লিশ টাকা কেজি দরে বিশ হাজার একশত টাকায় বিক্রি করা হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে মোমিন তালুকদারের মৎস্য আড়তে বিক্রি করেন জেলে আরিফ মাঝি।

জেলে আরিফ মাঝি জানান, মেঘনায় পাঙ্গাস জাল পেতে মাছ শিকার করছিলাম। এই সময় ১৫ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ধরা পড়ে। পরে মাছটি রামনেওয়াজ মোমিন তালুকদারের মৎস্য আড়তে বিশ হাজার একশত টাকা বিক্রি করা হয়।

মৎস্য ব্যাপারি ফিরোজ ও নাহিদ জানান, ১৫ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ভ্যাটসহ প্রতি কেজি এক হাজার তিনশত চল্লিশ টাকা কেজি দরে নিলামে ক্রয় করেন মৎস্য আড়তদার মোমিন তালুকদার।

এই ব্যাপারে মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মমিন তালুকদার জানান, পাঙ্গাস মাছটি লঞ্চযোগে ঢাকার যাত্রাবাড়ি পাঠানো হবে। আরও বেশি দামে মাছটি বিক্রি করা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন