1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরার মেঘনায় ৩ ট্রলার ডুবি, নিখোঁজ ২০ জেলে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরার মেঘনায় ৩ ট্রলার ডুবি, নিখোঁজ ২০ জেলে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরার মেঘনায় ৩ ট্রলার ডুবি, নিখোঁজ ২০ জেলে

মোঃ ছালাহ উদ্দিন, মনপুরা
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩০৯ বার পঠিত
Spread the love

ভোলার মনপুরার মেঘনার শেষ প্রান্তে প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেঁটে ৩ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এর মধ্যে মনপুরার ২টি ও নোয়াখালী জেলার সূবর্ণচরের ১ টি। ডুবে যাওয়া ৩ ট্রলারের মধ্যে মনপুরার ২ ট্রলারে থাকা ৩৬ জেলের মধ্যে ২০ জেলে এখনও নিখোঁজ রয়েছে বলে দাবী করেছেন ট্রলারের মালিকপক্ষ।

বুধবার সকাল ১০ টায় মনপুরার মেঘনার শেষ প্রান্ত চরনিজামের পূর্বপাশে মেঘনায় ইলিশ শিকারের সময় এই ঘটনা ঘটে।

ট্রলার ডুবির ঘটনা প্রতিবেদককে নিশ্চিত করেন মনপুরা উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল ও মনপুরার ডুবে যাওয়া ২ ট্রলারের আড়তদার এনাম হাওলাদার।

এদিকে খবর পেয়ে দুপুর ১১ টায় ডুবে যাওয়া ট্রলারের আড়তদার এনাম হাওলাদার নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে মনপুরার জনতা ঘাট হতে আরেকটি ট্রলার নিয়ে চরনিজামের দিকে রওয়ানা হয়েছেন।

ডুবে যাওয়া ট্রলার ৩ টি হলো, মনপুরার নান্নু মাঝির ট্রলার এফবি আয়শা ও দুলাল মাঝির ট্রলার। অপরটি নোয়াখালীর সূর্বণচরের নয়ন মাঝির ট্রলার এফবি মায়ের দোয়া। এর মধ্যে নান্নু মাঝির ট্রলারে থাকা ৯ জেলে ও দুলাল মাঝির ট্রলারে থাকা ১১ জেলে নিখোঁজ রয়েছে। অপর দিকে নোয়াখালীর জেলার সূবর্ণচরের এফবি মায়ের দোয়া ট্রলারে থাকা ১৪ জেলেকে উদ্ধার করেছে পাশ্ববর্তী মেঘনায় মাছ শিকারে থাকা মনপুরার মিল্লাত মাঝির ট্রলার।

উদ্ধার হওয়া জেলারা হলেন, এফবি আয়শা ট্রলারে থাকা জেলে সোহেল, আবু কালাম, আবদুল হাই, নাছির, সুমন ও শফিক। অপরদিকে দুলাল মাঝির ট্রলারে থাকা জেলেরা হলেন, লোকমান, রাজিব, শাকিল, শরীফ, হেজু ও রায়হান। এদের সবার বাড়ি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউয়িনের বিভিন্ন গ্রামে। তবে নিখোঁজ ২০ জেলের নাম পাওয়া যায়নি। তবে তাদের বাড়িও একই এলাকায় বলে জানা যায়।

ট্রলার মালিক পক্ষের সাথে আলাপ করে জানা যায়, বুধবার সকাল ১০ টায় মনপুরার মেঘনার শেষ প্রান্ত চরনিজামের পূর্বপাশে জাল পেতে মাছ শিকারের সময় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেঁটে ৩ ট্রলার ডুবির ঘটনা ঘটে। মনপুরার ডুবে যাওয়া ২ ট্রলারের মধ্যে দুলাল মাঝির ট্রলারে থাকা ১৭ জেলের মধ্যে ৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে ১১ জেলে ও নান্নু মাঝির ট্রলার এফবি আয়শা ট্রলারে থাকা ১৭ জেলের মধ্যে ৮ জেলে উদ্ধার হলেও ৯ জেলে নিখোঁজ রয়েছে।

এদিকে নোয়াখালীর সূর্বণ চরের নয়ন মাঝির ট্রলার এফবি মায়ের দোয়া ট্রলারটি ডুবে যাওয়ার সময় পাশ্ববর্তী মনপুরার মাছ ধরার মিল্লাত মাঝির ট্রলার ওই ট্রলারে থাকা ১৪ জেলেকে উদ্ধার করে।

এই ব্যাপারে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, মনপুরার ২ টি ও নোয়াখালীর সূবর্ণ চরে ১ টি ট্রলারসহ ৩ টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে কিছু জেলে উদ্ধার হলেও ২০ জেলে নিখোঁজ রয়েছে বলে জেলারা জানিয়েছেন।

এই ব্যাপারে মনপুরার ডুবে যাওয়া ২ টি ট্রলারের আড়তদার এনাম হাওলাদার জানান, প্রবল ঢেউয়ের তোড়ে তলা ফেঁটে ২ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ২০ জেলে নিখোঁজ রয়েছে। তিনি ট্রলার ও জেলে উদ্ধারে আরেকটি ট্রলার নিয়ে চরনিজামের দিকে রওয়ানা হয়েছেন বলে জানান।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, ট্রলার ডুবির ঘটনা ট্রলার মালিক ও আড়তদার কেউ অবহিত করেনি। আপনার কাছ থেকে জেনেছি।

এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোঃ হানিফ জানান, মেঘনায় প্রবল ঢেউয়ে ট্রলার ডুবি ঘটনা ঘটতে পারে। তবে মনপুরার মেঘনায় ট্রলার ডুবির ঘটনা কেউ জানায়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন