1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরার ৪ জেলে ট্রলারে জলদস্যুদের হামলা, ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরার ৪ জেলে ট্রলারে জলদস্যুদের হামলা, ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরার ৪ জেলে ট্রলারে জলদস্যুদের হামলা, ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবী

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা
  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩১৯ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

ভোলার মনপুরা উপজেলার ৪ জেলে ট্রলার হাতিয়া ও মনপুরার সীমানাবর্তী মেঘনায় মাছ শিকারের সময় হামলা চালায় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী। এই সময় জলদস্যুরা এলোপাতাড়ি মারধর করে মাছ, নগদ টাকাসহ ৪ জেলে ট্রলার থেকে একজন করে ৪ মাঝিকে অপহরণ করে হাতিয়ার গহীন বনে নিয়ে যায়।

পরে বুধবার বেলা সাড়ে ১১ টায় জলদস্যুরা অপহৃত জেলেদের পরিবারের কাছে মুঠোফোনে ফোন করে জনপ্রতি ১ লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে বলে জানান অপহৃত জেলে জসিম মাঝির ভাই ফিরোজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন অপহৃত জেলেদের আড়তদার শাহে আলম বেপারি ও গিয়াস উদ্দিন আযমসহ অপহৃত জেলেদের পরিবারের সদস্যরা।

বুধবার ভোর রাত ৫ টায় নোয়াখালী জেলার হাতিয়ার উড়িরচর ও ভোলার মনপুরার চরপিয়াল সংলগ্ন মেঘনায় এই ডাকাতির ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন, জসিম মাঝি, সাইফুল মাঝি, বাচ্চু মাঝি ও মিজান মাঝি। এদেরর সবার বাড়ি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামে। এছাড়াও জলদস্যুদের মারধরে আহত জেলেরা হলেন, রিপন, নুর আলম, নাছির ও আহাদ। এদের সবার বাড়ি একই এলাকায়।

জেলেদের সূত্রে জানা যায়, বুধবার ভোর রাত ৫ টায় সময় হাতিয়ার উড়িরচর ও মনপুরার চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী হামলা চালায়। এই সময় জলদস্যুরা বেধড়ক মারধর করে নগদ টাকা, ধৃত মাছ ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে তারা প্রত্যেক ট্রলার থেকে একজন করে ৪ মাঝি -জসিম মাঝি, বাচ্চু মাঝি, সাইফুল মাঝি ও মিজান মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। এছাড়াও জলদস্যুদের মারধরে ১০ জেলে আহত হয়।

মৎস্য ব্যবসায়ীরা জানান, মেঘনায় জেরেদের জালে বেশি পরিমানে ইলিশ দেখা দেওয়ায় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। তাই তারা অরক্ষিত মেঘনায় নৌ-পুলিশ ও কোস্টগার্ডের টহলের দাবী জানান ।

এই ব্যাপারে হাতিয়ার নিঝুম দ্বীপের নৌপুলিশের দায়িত্বে থাকা এস.আই কাউছার আলম জানান, হাতিয়া ও মনপুরার মেঘনা সীমান্তে ডাকাতির ঘটনায় অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আবদুল মালেক জানান, খোঁজ-খবর নিয়ে অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, এই প্রথম আপনার কাছে শুনলাম। বিষয়টি খতিয়ে দেখে অপহৃত জেলেদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন