1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা , ১ জনের মনোনয়ন বাতিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা , ১ জনের মনোনয়ন বাতিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা , ১ জনের মনোনয়ন বাতিল

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৫০ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 

ভোলার মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ও এক ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় উপজলা চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন।

রোববার বেলা সাড়ে ১২ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চরফ্যাসন ও মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই পর এই সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন বাতিল হওয়া ইউপি চেয়ারম্যান হলেন ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল।

তবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অপর তিন প্রার্থী উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া, মোঃ সিদ্দিকুর রহমান ও শাহরিয়ার চৌধুরী দীপকের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আবদুর রহমান রাসেদ মোল্লা ও সালাউদ্দিন হেলাল এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম, পারভিন আকতার রেবু ও ইয়াসমিন জাহান মিনু এর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।

এই ব্যাপারে মনোনয়ন বাতলি হওয়া ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মুঠোফোনে কোন মন্তব্য করতে রাজি হননি।

এই ব্যাপারে চরফ্যাসন ও মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন জানান, মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে অপর সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।

তফসিল অনযায়ী, চতুর্থধাপে নির্বাচনে মনপুরা উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্ধ ২০ মে। ভোট হবে ৫ জুন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন