1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩৫১ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

ভোলার মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনের শেষ দিন ৯ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেন। তবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেনি।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় এই তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার গিয়াস উদ্দিন তালুকদার ও সহকারি রির্টানিং কর্মকর্তার দায়িত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম।

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া পদত্যাগ করে মনোনয়ন দাখিল করেন, ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি উল্লা কাজল ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ছিদ্দুকুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) বর্তমান ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা ও সাবেক ভাইস চেয়ারম্যান ছালাউদ্দিন হেলাল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান পারভিন আকতার রেবু, আমেনা বেগম ও ইয়াসমিন জাহান মিনু মনোনয়নপত্র দাখিল করেন।

এই প্রসঙ্গে সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুলর ইসলাম জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ ৯ জন মনোনয়ন দাখিল করেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান মনোনয়ন দাখিল করেনি। তবে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করলেও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ পত্র দেয়নি।

তফসিল অনুয়ায়ী, ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় ৯ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ মে, মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন ১৯ মে, প্রতিক বরাদ্ধ ২০ মে ও ভোট ৫ জুন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন