1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় এক রাতে ১৩টি গরু চুরির অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় এক রাতে ১৩টি গরু চুরির অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় এক রাতে ১৩টি গরু চুরির অভিযোগ

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩১৯ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা

ভোলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে এক রাতে ১৩টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এক রাতে এতগুলো গরু চুরি হওয়ায় স্থানীয়দের মাঝে বেশ আতংক বিরাজ করছে। ফের গরু চুরির ঘটনায় এলাকায় গরুর মালিক ও খামারিদের মাঝে উদকণ্ঠা বিরাজ করছে।
স্থানীয় ও গরুর মালিকদের সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত গভীর রাতে একদল চোর চক্র ট্রলার করে তাদের গোয়াল ঘর থেকে ৪ মালিকের মোট ১৩টি গরু চুরি করে নিয়ে যায়। দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুমন এর ৪টি, ইদ্রিস মাঝির ৫টি, তসলিম এর ১টি ও রুহুল আমিন এর ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র। এব্যাপারে গরুর মালিক থানায় অভিযোগ করেছেন।

এব্যাপারে দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল বলেন, আবারও গরু চুরির চোর চক্র সক্রীয় হয়েছেন। আমার এলাকার এক রাতে ৪জনের ১৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র। আমি এ বিষয় মনপুরা থানাকে অবহিত করেছি। গরুর মালিকদের থানায় অভিযোগ দেওয়ার জন্য পাঠিয়েছি। আমিও খে^াঁজ খবর নিচ্ছি।

এব্যাপারে মনপুরা থানা ভারপাপ্ত কর্মকতা(ওসি) মোঃ জহিরুল ইসলাম বলেন, গরু চুরির বিষয় অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয় তদন্ত করছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন