1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

মনপুরা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্ভোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গনে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ভোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ভোধন ও সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার। উপসহকারী কর্মকর্তা মোঃ লোকমান হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। সভায় বক্তব্য রাখেন প্রানিসম্পদ প্রদর্শনীর প্রধান সমন্বয়ক ভেটিরিনারি সার্জন ডা. মোঃ আবুবক্কর সিদ্দিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবু, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতাব্বর, থানা ভারপ্রাপ্ত

কর্মকর্তার প্রতিনিধি এস আই লুৎফুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।
প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৩৫টি স্টলে খামারীরা অংশগ্রহন করেন। উদ্ভোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ প্রদর্শনীতে অংশগ্রহনকারী প্রত্যেকটি ষ্টল ঘুরে ঘুরে দেখেন। পরে সবকয়টি ক্যাটাগরি বিবেষনা করে ৪টি ক্যাটাগরিতে অংশ গ্রহনকারী খামারীদের মধ্য থেকে ১২ ঁজন খামারীকে প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নামের তালিকা ঘোষনা করা হয়। বিজয়ীদের মধ্যে সনদ ও পুরষ্কার বিতরন করা করা হয়েছে। স্টলে অংশগ্রহনকারী প্রত্যেককে শান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।  এই সময় খামারিগন,সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন