1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরা বই বিতরন উৎসব পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরা বই বিতরন উৎসব পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরা বই বিতরন উৎসব পালিত

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫১ বার পঠিত
Spread the love

মনপুরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরন ও বই উৎসব পালিত হয়েছে। কোমল মতি শিশুরা বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুব খুশি। উৎসব মুখর পরিবেশে কোমলমতি শিশুদের হাতে বিনা মূল্যে বই বিতরন করা হয়েছে।

১লা জানুয়ারী(সোমবার) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই বিতরন করা হয়েছে। বই বিতরন শেষে বই উৎসব পালন করা হয়।

“বঙ্গবন্ধুর দর্শন প্রাথমিক শিক্ষার উন্নয়ন ,শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে বই বিতরন উৎসব পালিত হয়।

বই বিতরন উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম,উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান,হাজির হাট মডেল সরকাররি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ছালাহউদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনিল চন্দ্র দেবনাথ।
বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান,ইন্সট্রাক্টর সাইদ মোঃ রেজাউল করিম,হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম,সমাজসেবক মোঃ দিদারুল আলম চৌধুরীসহ স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অভিবাবকবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন