1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরা মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরা মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরা মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

মোঃছালাহউদ্দিন, মনপুরা 
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২০ বার পঠিত
Spread the love

মোঃছালাহউদ্দিন, মনপুরা 

ভোলার মনপুরায় মেঘনায় জেলেদের ওপর হামলা করে ডাকাতি করার সময় ৬ জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ ধরে পুলিশে দেয় জেলেরা।

এই সময় জলদস্যুদের দুই ইঞ্জিনচালিত নৌকা থেকে চাপাতি ২টি, দা ৩টি, ছোড়া ১ টি, লোহার পাইপ ২টি, খালি মদের বোতল ১ টি ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার দুপুর সাড়ে ৩ টায় আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করে পুলিশ।

এর আগে রোববার রাত ৮ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলকা সংলগ্ন মেঘনায় থেকে সংঘবদ্ধ জেলেরা দেশীয় অস্ত্রসহ জলদস্যুদের ধরে পুলিশে হস্তান্তর করে।

আটককৃত জলদস্যুরা হলেন, জাহিদুল ইসলাম (৩৪), আনিস মুন্সী (৩৪), মোঃ শাহীন (২৭), সায়েম গাজী (২৪), নাঈম হোসেন (২৪) ও রিয়াজ ফকির (৩১)। এদের প্রথম পাঁচজনের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহাদী গ্রামের ৯ নং ওয়ার্ডে। অপরজনের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরগাছিয়া গ্রামের ৯ নং ওয়ার্ডে।

জেলেরা জানান, রোববার রাত ৮ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলাকার পূর্বপাশে মেঘনায় মাছ শিকারের সময় দেশীয় অস্ত্রসহ জলদস্যুরা হামলা করে। এই সময় জলদস্যুরা প্রথমে জেলে নৌকা পাথর ছুঁড়ে মারে। পরে মেঘনায় মাছ শিকার করা ১০ জেলে নৌকা একত্রীত হয়ে জলদস্যুদের নৌকা ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে ধরে পুলিশে হস্তান্তর করে। এই সময় জলদস্যুরা মেঘনায় বড় বড় রাম দা নদীতে ফেলে দেয় বলে জানান জেলেরা।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ আটককৃত ৬ জলদস্যুর বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন