1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন লালমোহনের সবুজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন লালমোহনের সবুজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন লালমোহনের সবুজ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
রক্তদান ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান মো. আবুল খায়ের সবুজ। শনিবার রাত ৮টায় ঢাকার পুরানা পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মহীয়সী নারী মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘মানবতার কল্যাণে মাদার তেরেসা’ শীর্ষক আলোচনা সভা শেষে তাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুল খায়ের সবুজকে এ ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের  বিচারপতি সিকদার মকবুল হক। এদিন মোট সাতটি ক্যাটাগরিতে ৩১ জনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
জানা গেছে, মো. আবুল খায়ের সবুজ লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা দাখিল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক ক্বারী আবুল কালামের সন্তান। তিনি বর্তমানে ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। পাশাপাশি আবুল খায়ের সবুজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড। সমাজে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করতে তিনি ২০২০ সালে প্রতিষ্ঠা করেন ‘তানহা হেলথ্ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটির মাধ্যমে বছরের বিভিন্ন সময় নানা ধরনের মানবিক কাজ পরিচালনা করছেন মো. আবুল খায়ের সবুজ। এছাড়া তিনি একজন নিয়মিত রক্তদাতা।  এ পর্যন্ত তিনি ৪৫ বার মুমূর্ষ রোগীদের রক্তদান করেছেন।
প্রসঙ্গত, আবুল খায়ের সবুজ এরআগেও রক্তদান এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ‘সাউথ এশিয়ান গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড- ২০২৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪’সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন