
আবদুল মান্নান তামিম
ভোলার তজুমদ্দিন উপজেলাধীন দক্ষিণ খাসের হাট বাজারে মার্সেল স্মার্ট অফারে মেসার্স ভূইয়া ইলেকট্রনিক্স থেকে পণ্য কিনে ফ্রিজ বিজয়ী হয়েছে মো. এমরান হোসেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ খাসের হাট বাজারে মেসার্স ভূইয়া ইলেকট্রনিক্সে মার্সেলের শো-রুমে ফ্রিজ বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন,মো. নূরুল ইসলাম রুবেল ক্যাপ্টেন মার্সেল সাউথ।
এ সময় তিনি বক্তব্য বলেন,ভোলার মানুষ খুব সুশৃংখল, তাদের ভাগ্য ও ভালো। তারা মার্সেলের স্মার্ট অফারে পণ্য কিনে ভালো পুরস্কার পেয়ে বিজয়ী হয়। তারা দেশি পন্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন,উদ্দাম হোসেন মৃধা ব্র্যান্ড ম্যানেজার মার্সেল,শহীদুল ইসলাম রিজিওনাল সেলস ম্যানেজার(আরএসএম), জাকির হোসেন হাওলাদার প্রাক্তন চেয়ারম্যান শম্ভুপুর ইউনিয়ন পরিষদ, কামরুজ্জামান জান্টু সভাপতি শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি,নিজাম উদ্দিন মাস্টার, মো.লোকমান ভূইয়া মেসার্স ভূইয়া ইলেট্রনিক্সের স্বত্বাধিকারীসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।