1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সিগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সিগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সিগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ
  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৪১ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ পৌর এলাকার কৃষি ব্যাংক সংলগ্ন প্রধান সড়কে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) পৌর এলাকার ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুর  রহমান ফকির।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ভুরিভোজে দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও কাউন্সিলর মো. শহিদ, পৌর বিএনপিন যুগ্ম আহবায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব ও শাহাদাত হোসাইন, জেলা
যুবদলের আহবায়ক মুজিবুর দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. মহিউদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও কাউন্সিলর শফিকুল হাসান তুষার,  পৌর যুবদলের সদস্য সচিব রায়হান কবীর, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সিরাজ পাঠান, সাধারন সম্পাদক সেলিম ফরাজি, ৭ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মো.  ইমন, সাধারন সম্পাদক রোকনউদ্দৌলা রাফসান,সাইদ,মনির, রাজন সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন