1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
 মুন্সীগঞ্জে অবৈধ ৩৬০ কেজি কারেন্ট জাল জব্দ ও কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানাসহ কারখানা সিলগালা করা হয়েছে।
১২ মার্চ বৃহস্পতিবার ভোরে পঞ্চসার ও রিকাবীবাজর এলাকায় সদর উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিস যৌথ এ অভিযান চালিয়ে জরিমানা করা হয় ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পরিবহনকালে ৩০০ কেজি অবৈধ কারেন্ট জাল এবং পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকা কারখানা থেকে ৬০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মো. মনির মুন্সীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং কারখানাটি সিলগালা করে দেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। কারখানার মালিককে অর্থদণ্ডসহ কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, জাটকা নিধন প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন