1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে গুমের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে গুমের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে গুমের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪১ বার পঠিত
Spread the love
মুন্সীগঞ্জে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৫ দফা দাবিতে  মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। শনিবার সকাল সাড়ে দশটার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।
৫ দফা দাবিগুলো হলো- ১. গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো। ২. যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পদ ক্রয়-বিক্রয়  এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা করা। ৩.গুমের যাদের ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে।  ভারতে আরো গুমের শিকার ব্যাক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করা। ৪. যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন ও তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দিতে হবে। ৫. গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের সম্মুখীন করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন