1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে ডাকাতির চেষ্টার মামলায় আটক ৫ আসামির আদালতে দোষ স্বীকার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে ডাকাতির চেষ্টার মামলায় আটক ৫ আসামির আদালতে দোষ স্বীকার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মুন্সীগঞ্জে ডাকাতির চেষ্টার মামলায় আটক ৫ আসামির আদালতে দোষ স্বীকার

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত
Spread the love
মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাম দা হাতে ডাকাতির চেষ্টার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও দেখে ৫ ডাকাত সদস্যকে শনাক্ত করে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আসামিদের মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে বিকেল সাড়ে ৩ টার দিকে আসামিরা তাদের দোষ স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দি দেন।
পরে শ্রীনগর আমলি আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার টিলা গ্রামের ফজর আলীর ছেলে মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), একই উপজেলার নয়া ভাঙ্গুনি গ্রামের খলিল সরদার ছেলে মো. ইসমাঈল সরদার (৩৯), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আওলিয়ার চর গ্রামের কাঞ্চন বেপারীর ছেলে রমজান বেপারী (২৭), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার উত্তাল চাকামায়া গ্রামের শাহ আলম মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৪) ও মাদারীপুর সদর উপজেলার আদিতাপুর গ্রামের সারোয়ার হোসেন এর ছেলে  মো. লিমন মাতব্বর (২০)।
এর আগে পুলিশ তাদের কাছ থেকে ডাকাতের পরিহিত পোষাক ও ৩ টি সেনদা উদ্ধার করেন। এ ঘটনায় গেলো বুধবার বিকাল ৪ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।
প্রেস বিফ্রিংয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসূল আলম সরকারের তথ্যমতে জানা গেছে, গত ৫ মে রাত দেড়টার দিকে মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন গ্রামের তোতা মিয়ার ছেলে মো. রবিউল আলম (৩০) তার প্রতিবেশী অসুস্থ হয়ে পড়লে তিনি তার নিজের গাড়িতে করে অসুস্থ  প্রতিবেশীকে চিকিৎসার জন্য ৪ জনসহ ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত ২টার দিকে  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় তিনি রাস্তার উপর বেশ কিছু ছনের আটি দিয়ে তৈরি করা একটি ব্যারিকেড পান। তিনি গাড়ি থামাতেই রাস্তার নীচ এলাকা থেকে দেশীয় মারাত্মক ধারালো অস্ত্র (ছেন-দা) নিয়ে ৬ জন ডাকাত অস্ত্র উঁচিয়ে গাড়িতে আক্রমণ করতে ছুটে আসে। সে সময় ড্রাইভার সুকৌশলে পালিয়ে যেতে লাগলে ডাকাত দল গাড়িটিকে ধরার জন্য তাদের অস্ত্রসহ ক্ষোভে ধারালো অস্ত্র নিয়ে গাড়ির দিকে  ধাওয়া করে। গাড়িটিকে ধরতে ব্যর্থ হলে অস্ত্র ছুড়ে মারে। এই ঘটনার ভিডিও পুরো কার্যক্রম ক্যামেরায় রেকর্ড হয়। যা গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রচারিত হয়।
তিনি আরো জানান, মুন্সীগঞ্জ জেলা পুলিশ ঘটনাটি অবগত হওয়ার পর গোয়েন্দ্রা পুলিশ গত ৬ মে দুপুর থেকে আজ ৭ মে দুপুর দুইটা পর্যন্ত  অভিযান পরিচালনা করে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ঘটনায় জড়িত ডাকাতদের ৫ জনকে গ্রেফতার করে। তাদের ব্যবহৃত ধারালো অস্ত্রশস্ত্র এবং ঘটনার সময় তাদের পরিহিত পোষাক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সকলেই ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
উল্লেখ্য- আটককৃত ডাকাতদলের নেতা মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০) তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে গত সেপ্টেম্বর মাসে একইভাবে বর্ণিত ঘটনাস্থলের নিকটবর্তী স্থানে এক্সপ্রেসওয়েতে একটি ডাকাতি সংঘটিত করেছিল। সে সময় তারা ভিকটিমের মূল্যবান স্বর্ণালংকার ও টাকা পয়সা সহ একটি লাইসেন্সকৃত অস্ত্র ডাকাতি করে নিয়ে যায়। ওই ঘটনায় শ্রীনগর থানায় মামলা রুজুর পর ঘটনা উদ্ঘাটন পূর্বক আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। সম্প্রতি আসামিগণ উক্ত মামলায় জামিনে মুক্ত হয়ে পুনরায় একইভাবে অপরাধ সংঘটিত করে।
 এ ব্যাপারে আদালতের কোর্ট পুলিশের পরিদর্শক মো.কামরুল ইসলাম মিঞা জানান, শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাম দা হাতে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ জনকে আটক করে আজ আদালতে আনা হয়েছে। তারা সকলেই আদালতে বিচারকের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ার পর আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন