1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
মুন্সীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহিন মিয়া (৩৩) নামে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনগন। পরে পুলিশ শিক্ষক রোমান মিয়াকে উদ্ধার করে। রবিবার (২৩ শে নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকার পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সদর থানায় বাদী হয়ে মামলা রুজু করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। অভিযুক্ত শিক্ষক রোমান মিয়ার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বৌ-বাড়ি গ্রামে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের ওয়াশরুমে ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে বলে মামলার এজাহারে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের তথ্য সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে ওই ছাত্রীকে ডেকে নেয় শিক্ষক রোমান মিয়া। এসময় ছাত্রীর জামা-কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এতে সে আর্তচিৎকার করে পালিয়ে আসে। পরবর্তীতে ওই ছাত্রী নিজ বাড়িতে ফিরে তার মাকে ঘটনা খুলে বলে। ওইদিনই ছাত্রীর বাবা বিদ্যালয়ে ছুটে আসেন। তিনি পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলামকে ঘটনা জানান। কিন্তু সুপারিনটেনডেন্ট কোনো পদক্ষেন নেননি।
বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলাম জানান, আমি বৃহস্পতিবারই ঘটনা জেনেছিলাম। আমি ছাত্রীর পরিবারকে রোববার বিদ্যালয়ে আসার জন্য বলেছিলাম। এসময় এলাকাবাসী এসে শিক্ষককে শনাক্ত করে বাইরে নিয়ে মারধর করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে স্থানীয় লোকজন ওই শিক্ষককে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে শিক্ষককে উদ্ধার করে। এ ঘটনায় দুপুরে সদর থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন