1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
রাজাপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news রাজাপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রাজাপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

আতাউর রহমান খান আলম, ঝালকাঠি
  • প্রকাশিত : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩৭২ বার পঠিত
Spread the love

আতাউর রহমান খান আলম, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে জমি ও পূর্ব শত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাত ৩ টার দিকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের কাটাখালি বাজারে এ ঘটনা ঘটে।

লিয়ন কাটাখালি বাজারের বাসিন্দা মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে এবং খুলনা বিএল কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।

নিহতের বাবা শাহ আলম ও ভাই অনিক রহমান অভিযোগ করে বলেন, ‘জমি ও পূর্ব বিরোধের জেরে পুর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কলেজ ছাত্র লিয়ন ও তার বড় ভাই অনিকের উপর হামলা চালায় প্রতিপক্ষ আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমান কাজির ছেলে দুলাল কাজি, দুলালের ছেলে শাকিল সাজ্জাল, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিক, দুলাল কাজির ছেলে সায়েম, রবের ছেলে আনোয়ার কাজি, সেরাজুদিন্নের ছেলে শামসু কাজিসহ ১৫/২০ জন। অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লিয়নের মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে রাজাপুর, বরিশালে চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন