1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
রাতের আধাঁরে গৃহবধুকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news রাতের আধাঁরে গৃহবধুকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

রাতের আধাঁরে গৃহবধুকে কুপিয়ে জখম

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন রাতে আধারে ইয়াছমিন (৩০) নামের এক গৃহবধুকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গৃহবধু বর্তমানে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড রাড়ী বাড়িতে এ ঘটনা ঘটেছে। গৃহবধু ইয়াছমিন ওই বাড়ির আক্তারের স্ত্রী। তাদের ১২ বছরের একটি ছেলে ও ৫ বছরের একটি মেয়ে রয়েছে। আক্তার চট্রগ্রামে সিএনজি চালিয়ে সংসার পরিচালনা করছেন।

গৃহবধু ইয়াছমিন জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার পর তার নিজ ঘরের পিছনে রান্না ঘরের দরজা খুলে বাইরে যাওয়ার সময় হঠাৎ করে একদল লোক আমার উপর আক্রমন শুরু করে। আমি দেখি আমাদের পাশ্ববর্তী মোসলে উদ্দিনের নেতৃত্বে নাগর ও ফরহাদসহ কয়েকজন মহিলা মিলে কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে লাঠি ও দা দিয়ে কোপাতে শুরু করে। আমি জোরে জোরে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন আমার কাছে চলে আসতে না আসতেই তারা দ্রুত পালিয়ে যায়।

পরে আমার আত্নীয়স্বজন আমাকে প্রথমে লালমোহন থানায় আসে। থানা থেকে আমার অবস্থা দেখে তারা আমাকে হাসপাতালে পাঠায় এবং বলে আগে দ্রুত চিকিৎসা নিন। পরে অভিযোগ বা মামলা নেয়া হবে।

গৃহবধু ইয়াছমিন আরো জানান, তারা দা দিয়ে আমাকে যে কোপ দিছে আমি প্রতিহত করতে গেলে আমার দুই হাতে চার পাঁচটি কোপ লাগে। এছাড়া তারা আমাকে দেশীয় অস্ত্র সস্ত্রদিয়ে ব্যাপক মারধর করে। কি কারনে তারা এই রকম কাজ করেছে তা আমি জানিনা। তবে তাদের সাথে আমাদের পূর্বে যায়গা জমি নিয়ে বিরোধ ছিলো। আমি সুস্থ হওয়ার পর মামলা দায়ের করবো।

ঘটনার ব্যাপারে মোসলে উদ্দিনকে তার মুঠোফোনে একাধিকবার কল করলে বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, ওনারা থানায় এসেছিলো। তাদের চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন