1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. আবু বক্কর (৫৫)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবু বক্করের মরদেহ উদ্ধার করে। পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

নিহত আবু বক্কর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওসমান গণি বলির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের বোন জুলেখা বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি আবু বক্কর। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে পরিচয় নিশ্চিত করা হয়।

 

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন