1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত- ৬ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত- ৬ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত- ৬

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে পৌরশহরের উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- শরীফ (২০), রাসেল (৩০), বশির আহমেদ (৪৫), কাশেম (৪০), জান্টু পরান (৫৫) ও মো. শহিদ (৪০)। তারা সবাই লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী মো. রিয়াজ জানান, লালমোহন বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা গেট এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা গ্যাসসিলেন্ডার বোঝাই পিকআপের সঙ্গে ওই অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় আহত হন চালকসহ ওই অটোরিকশার ৬ যাত্রী।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক মো. রাসেল ও বশির আহমেদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন