1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।

সভায় অপরাধ দমন, মাদক প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা হ্রাস, স্বাস্থ্যসেবার উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শিক্ষার মানন্নোয়ন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন দফতরের চলমান কার্যক্রম এবং সমস্যা-সমাধান নিয়ে আলোচনা করা হয়। এরআগে লালমোহনে উপজেলা পরিষদের মাসিক সভাও অনুষ্ঠিত হয়।

এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহসীন খান, ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাবের আহ্বায়ক মো. সোহেল আজিজ শাহিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমানসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন