1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ঈদুল আজহা উপলক্ষে জেলেদের চাল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ঈদুল আজহা উপলক্ষে জেলেদের চাল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ঈদুল আজহা উপলক্ষে জেলেদের চাল বিতরণ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩৮০ বার পঠিত
Spread the love

 জাহিদ দুলাল,লালমোহন 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলার লালমোহনের সমুদ্রগামী নিবন্ধিত জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের ১৫শত ৬৩জন জেলের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়।

সাগরে নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন এসব জেলেরা ঈদের আগে সরকারি বরাদ্দের চাল পেয়ে খুশি। তারা বলেন, ঈদের আগ মুহূর্তে এ চাল পাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে ঈদ পালন করতে পারবো। সঠিক সময়ে নিজেদের বরাদ্দের চাল পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন জেলেরা।

চাল বিতরণকালে বদরপুর ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকার, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সবুজ, ইউনিয়ন পরিষদের সচিব মো. ছিদ্দিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকার বলেন, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয় ঈদের আগে এ ইউনিয়নের সকল জেলেকে তাদের বরাদ্দের চাল বুঝিয়ে দিতে বলেছেন। তার নির্দেশনায় জেলেদের চাল তাদের মাঝে স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন