1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে একাধিক রাস্তা নির্মাণ উদ্বোধন করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে একাধিক রাস্তা নির্মাণ উদ্বোধন করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে একাধিক রাস্তা নির্মাণ উদ্বোধন করলেন এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশ ও জনগনের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছেন। এ সরকারের সময় বিশ্বকে তাক লাগিয়ে বহুমাত্রিক উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে। আগামী দিনেও দেশ ও জনগনের কল্যাণে শেখ হাসিনার সরকারকে পুনরায় নৌকায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে হবে।

শুক্রবার দিনব্যাপী বদরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ২০২২/২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় সংসদ সদস্যর অনুকূলে বরাদ্দ হতে নির্মিত রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, মনে রাখতে হবে দেশ ও নিজেদের স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার বিকল্প নেই। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন হাওলাদার, বদরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুল্যাহ মেলকার, ইউপি সদস্য লিটন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন