1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ৪ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ৪ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ৪ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ৪ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী। উপজেলার ৭টি কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল।
তিনি জানান, ১০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর লালমোহন উপজেলায় ২ হাজার ৬৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, ১ হাজার ৫০১ জন দাখিল পরীক্ষার্থী এবং ভোকেশনাল ২০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থীরা লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় ও গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে। দাখিল পরীক্ষার্থীরা লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দেবে। ভোকেশনালের পরীক্ষার্থীরা লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে।
একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল আরও জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে থাকবেন এসিল্যান্ড, ম্যাজিস্ট্রেট, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ভিজিলেন্স টিম, পুলিশ, আনসার ও মেডিকেল টিমের সদস্যরা। ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে এই পরীক্ষা সম্পন্নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এই উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে এরইমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র সচিবদের নিয়ে সভা করা হয়েছে। ওই সভার মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণসহ আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন