1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ৪৩২২ শিক্ষার্থী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ৪৩২২ শিক্ষার্থী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ৪৩২২ শিক্ষার্থী

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। এ বছর ভোলার লালমোহনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে ৪৩২২ শিক্ষার্থী। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৭৯২ জন, দাখিল পরীক্ষার্থী ১২০৭ জন, এসএসসি  ভোকেশনাল ৩২৩ জন।

এসব পরীক্ষার্থীদের জন্য ৮টি কেন্দ্র প্রস্তুত রয়েছে। কেন্দ্রগুলো হলো লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ, ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়, রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা (ভেন্যু- লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়) গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও লালমোহন সরকারি ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

লালমোহন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল বলেন, অবাধ সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহনের লক্ষ্যে পরীক্ষার নীতিমালা অনুযায়ী আমাদের পক্ষ থেকে  সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কেন্দ্র ভিক্তিক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন