1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কর্মস্থলে না গিয়ে বেতন তুলছেন পরিচ্ছন্নতা কর্মী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কর্মস্থলে না গিয়ে বেতন তুলছেন পরিচ্ছন্নতা কর্মী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে কর্মস্থলে না গিয়ে বেতন তুলছেন পরিচ্ছন্নতা কর্মী

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২২১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী (ক্লিনার) আরমান। আউটসোর্সিং এর মাধ্যমে তিন বছর আগে যোগদান করেন এ স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে কর্মস্থলে না গিয়েও নিয়মিত বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ত:বিভাগের ডিউটি রোস্টারে আরমানের নামের সাথে রুনা নামে এক মহিলার নাম যুক্ত রয়েছে। এর কারণ জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারী জানান, আরমান এখানে আসেন না। তবে রুনা নামের এক নারীকে দিয়ে নিজের কাজ করান আরমান। আলাপকালে রুনা বেগম নামে ওই নারী জানান, গত একবছর ধরে আরমানের স্থলে কাজ করছেন তিনি। এতে প্রতি মাসে তাকে তিন হাজার টাকা করে বেতন দেন আরমান। নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই কাজে আসেন না আরমান। স্বাস্থ্য কমপ্লেক্সের এক প্রভাবশালী কর্মচারীর ছত্রছায়ায় কর্মস্থলে না এসেও নিয়মিত বেতন-ভাতা পায় সে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী আরমান জানান, প্রায় তিন বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগদান করেন তিনি। এরপর থেকে অফিসের সাথে মিল করেই নিজের পরিবর্তে অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তৈয়বুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের পরিবর্তে অন্যজনের কাজ করার কোনো সুযোগ নেই। যদি কেউ এমনটা থাকে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন